logo
প্রবাসের খবর

কুয়েতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনই বাতিল হচ্ছে না বিশেষ অনুমোদন প্রথা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২০ ডিসেম্বর ২০২৪
Copied!
কুয়েতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনই বাতিল হচ্ছে না বিশেষ অনুমোদন প্রথা
কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ছবি: জাহিদ হোসেন জনি

কুয়েতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনই বাতিল হচ্ছে না 'লা মানা' (বিশেষ অনুমোদন) প্রথা। এমনই ইঙ্গিত দিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।

১৭ ডিসেম্বর (মঙ্গলবার) শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

এ সময় কুয়েতের উপ-প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে এ ইঙ্গিত দেন।

উপ-প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের আইন ভাঙার হার অত্যন্ত বেশি।

এ অবস্থায় তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশটির আইনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে সে বিষয়ে তাদেরকে অবহিত করার জন্য রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেনকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত কুয়েতের উপ-প্রধানমন্ত্রী কাছে বাংলাদেশ থেকে দেশটিতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ, বিশেষ করে প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, চিকিৎসক, নার্স ও ফিজিওথেরাপিস্টদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কুয়েতের 'লা মানা' (বিশেষ অনুমোদন) প্রথা বাতিল করার জন্য তিনি শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে প্রেরণ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই 'লা মানা' প্রথা।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে