logo
প্রবাসের খবর

কুয়ালালামপুরে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল

রফিক আহমদ খান, মালয়েশিয়া২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ে ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

ফেস্টিভ্যালের তথ্য জানাতে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে আয়োজক সংগঠন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফেস্টিভ্যাল আয়োজক সংগঠন 'মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Bangladesh Branding Festival 2

তিনি জানান, এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য হলো বাংলাদেশকে মালয়েশিয়াতে নতুন ভাবে তুলে ধরা। অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব ও উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা। প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের রুহুল আমিন সরকার, মাহফুজ কায়সার অপু, মহুয়া রায় চৌধুরী, ওয়াসিম হাসান রেজা, মো. কাজী নজরুল ইসলাম ও জেসমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Bangladesh Branding Festival 3

ফেস্টিভ্যালের আয়োজকেরা জানান, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা কর্মসূচিতে সাজানো হয়েছে এই উৎসব। ফেস্টিভ্যালে দেশীয় রিয়েল এস্টেট, ব্যাংক, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প প্রদর্শনীর বুথসহ থাকবে ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের স্টল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির জহুর রাজ্যের প্রিন্সেস তুংকু মরিয়ম জারাহ বিনতে মরহুম সুলতান ইস্কান্দার।

উদ্বোধন করবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা।

Bangladesh Branding Festival 4

এ ছাড়া, উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিক, মালয়েশিয়ান অতিথি ও প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে