logo
প্রবাসের খবর

ইরানে বাংলাদেশ দূতাবাসের জরুরি হটলাইন চালু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জুন ২০২৫
Copied!
ইরানে বাংলাদেশ দূতাবাসের জরুরি হটলাইন চালু
ইরানের মানচিত্র। ছবি: সংগৃহীত

ইরানে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সাহায্য ও সহায়তা দিতে জরুরি হটলাইন নম্বর চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

যেকোনো জরুরি প্রয়োজনে অথবা দেশে ফিরতে সহায়তা পেতে ওই হটলাইনে কল করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। 

হটলাইন নম্বরগুলো হলো: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও  +৯৮৯১২২০৬৫৭৪৫।

এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে কল করা যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার পরিচালক মোস্তফা জামিল খান সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত ইরানের যুদ্ধে কোনো (বাংলাদেশি নাগরিক) হতাহতের খবর পাওয়া যায়নি।'

তিনি জানান, ইরানে বসবাসরত বাংলাদেশিদের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার এবং ইসরায়েলি হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এমন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মোস্তফা জামিল খান আরও বলেন, 'এর আগে আমরা লেবানন ও লিবিয়ার মতো দেশ থেকে বাংলাদেশিদের বের করে নিয়ে এসেছি। যদি ইরানে বসবাসরত কোনো নাগরিক দেশে ফিরতে চান, তাহলে তাদেরকেও আমরা একই সেবা দেব। দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও নিবন্ধন করার জন্য আমরা তাদের কাছে অনুরোধ করেছি।’

তেহরানে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, ইরানে মোট ৬৭২ জন বাংলাদেশি শিক্ষার্থী ও রোগী আছেন।

পাশাপাশি, আরও প্রায় ৮ থেকে ১৪ হাজারের মতো অনিবন্ধিত বাংলাদেশিও সেখানে বসবাস করছেন। অনেকেই ইরানকে অন্য দেশে অভিবাসন করার ট্রানজিট গন্তব্য হিসেবে ব্যবহার করেন।

এদিকে ছুটিতে ঢাকায় ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। তেহরানে ফিরে কাজে যোগ দেওয়ার নির্দেশ পেয়ে শনিবার রাতে তুরস্ক হয়ে তেহরানের পথে রওনা হয়েছেন তিনি।  

ফেসবুকে পাবলিক পোস্ট করে ওয়ালিদ বলেন, 'দূতাবাসের কাছাকাছি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে দূতাবাসের দিকে কাউকে না আসার জন্য অনুরোধ করা হলো।'

'আমরা কোথা থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করব তা অনতিবিলম্বে জানিয়ে দেওয়া হবে', যোগ করেন তিনি।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে