logo
প্রবাসের খবর

ফ্রাঙ্কফুর্টে চলছে বিশ্ব বই মেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
ফ্রাঙ্কফুর্টে চলছে বিশ্ব বই মেলা

জার্মানির রাস্তায় বেশির ভাগ মোড়ে থাকে বইয়ের আলমারি, যেকেউ চাইলেই নিয়ে পড়ে আবার রেখে যায়। তাই এবারের স্লোগানটা এমন রিড, রিফ্লেক্ট, রিলেট। গতকাল বুধবার ১৬ অক্নিটোবরে ব্যাংকিং শহর ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ৭৬তম আন্তর্জাতিক বই মেলা। এই মেলার আয়োজক জার্মান পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সারা বিশ্বের নামীদামি লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, প্রকাশক, রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ লাখো বইপাগল মানুষের পদচারণে মুখোরিত মেলা প্রাঙ্গণ।

মেলার নিয়ম অনুযায়ী প্রতিবছরের মতো এ বছরও বিশেষ অতিথি হিসেবে থাকছে একটি দেশ, সে দেশ এবার ইতালি। মেলা উদ্বোধনীতে ছিলেন দেশটির রাষ্ট্রপ্রধান, ছিলেন জার্মানির সংস্কৃতি প্রতিমন্ত্রী ক্লডিয়া রথ। চ্যান্সেলর ওলাফ শলৎজ উপস্থিত থাকার কথা থাকলেও এবার তিনি ছিলেন না। উদ্বোধন করেন মেলার পরিচালক ইয়র্গেন বোস।

মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ১৩০ দেশের ১ লাখ প্রকাশনা সংস্থা ও প্রকাশনার সঙ্গে যুক্ত প্রতিনিধিরা অ্যানালক ও ডিজিটাল বই নিয়ে হাজির হয়েছেন এবারের বইর মহোৎসবে। তবে এখানে কোনো বই বিক্রি হয় না নিয়ম অনুযায়ী, হয় শুধু ব্যবসায়িক চুক্তি। বাংলাদেশ থেকে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি স্টল আছে। তবে বিগত দিনে ক্ষমতাসীন দলের কেউ কেউ বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসতেন। এটা ছিল তাদের জন্য ‘হলিডে ইন জার্মানি’ এবং বাংলাদেশ দূতাবাসের জন্য ছিলো রুটিন ওয়ার্ক।

মেলা কমিটি প্রতিবছর তৃতীয় বিশ্বের একজন নতুন ও নারী প্রকাশককে মেলায় আসা যাওয়ার সমস্ত খরচ বহন করে। বাংলাদেশের প্রকাশকেরাও এই সুযোগ গ্রহণ করতে পারেন। এই মেলার শেষের দিন শহরের প্রাণকেন্দ্র পল গির্জার হল রুমে একজন লেখককে শান্তি পুরস্কার দেওয়া হয়। শেষের দুই দিন শনি ও রোববার যদি কেউ যেমন খুশি তেমন সেজে আসেন, তার কোনো প্রবেশ মূল্য লাগবে না বরাবরের মতোই। জার্মানরা বই কেনে, পড়ে ও উপহার দেয়। তারা যখন বাজারে যায়, তখন পেটের জন্য খাবার কেনে, প্রিয়জনের জন্য ফুল কেনে, পড়া ও জানার জন্য বই কেনে। আর এই জন্যই বিশ্ব বই মেলা এখানেই মানায়।

সূত্র: খান লিটন, জার্মানি

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে