logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বন্ধ রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। তবে অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে লেখা, ‘যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন।’

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য রেহাই দেবেন। শনিবার (১৮ জানুয়ারি)
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

আগামীকাল সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন টিকটকের সিইও শাও জি চিউ।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সোমবার আমি দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ৯০ দিনের এই নিষেধাজ্ঞা অব্যাহতি রোববার (ট্রাম্পের শপথ গ্রহণের আগের দিন) থেকে কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘এই তিন মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হবে। আমাদের সাবধানতার সঙ্গে সামলাতে হবে। এটি একটি খুব বড় বিষয়।’

যুক্তরাষ্ট্রে ১৭ কোটিরও বেশি টিকটক ব্যবহারকারী রয়েছেন। অ্যাপটির মালিকানা চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্স। আর এ নিয়েই অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রশাসনের। তাদের দাবি, টিকটকের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে এর মালিকানা বিক্রির দাবিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটক বন্ধের ঘোষণা কার্যকর হয়।

এ রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানায়, টিকটকের সেবা চালু রাখার প্রয়োজনীয় স্পষ্টতা এবং নিশ্চয়তা প্রদানে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস ও বিচার বিভাগ।

নিষেধাজ্ঞার সময়সীমা শুরুর আগেই টিকটক বন্ধ হয়ে যাওয়া নিয়ে গতকাল শনিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, টিকটকের ‘অন্ধকারে চলে যাওয়া’ কেবল চমক সৃষ্টির একটি কৌশল। টিকটক বা কোনো কোম্পানি নিয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই, কেন না এর আগেই ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট ও সরাসরি জানিয়েছি। এই আইন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার দায়িত্ব পড়বে পরবর্তী প্রশাসনের ওপর। তাই টিকটক এবং অন্য কোম্পানিকে কোনো প্রয়োজনে পরবর্তী প্রশাসনের সঙ্গে আলোচনা করা উচিত।’

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে