logo
প্রবাসের খবর

লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ নভেম্বর ২০২৪
Copied!
লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যেকোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেবে ইরান।

শুক্রবার (১৫ নভেম্বর) ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেছেন। ইরান–সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ওপর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো।

বার্তা সংস্থা রয়টার্স বৈরুত থেকে এ খবর দিয়েছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি সম্প্রতি বৈরুত সফর করেন। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

হিজবুল্লাহর পক্ষ থেকে তাঁকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেওয়া হয়েছে। এ খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব।

ওই প্রস্তাবে কী আছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি। বেরির সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, লেবাননের স্পিকার তাঁকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তিনি বাগড়া দিতে আসেননি। তিনি বরং লেবাননের সিদ্ধান্তে সমর্থন দেবেন।

আরও পড়ুন

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে