logo
প্রবাসের খবর

গাজায় ইসরায়েলের হামলায় আরও ৩৭ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ এপ্রিল ২০২৫
Copied!
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৩৭ জন নিহত
গাজা সিটিতে রোববার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর আহত এক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভূখন্ডে ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত আছে। গতকাল রোববারও (১৩ এপ্রিল) সেখানে ইসরায়েলের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ৬ ভাইও রয়েছে। তারা স্বেচ্ছাসেবক হিসেবে অনাহারে থাকা ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা দিতে কাজ করত।

এ ছাড়া, গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার পর হুড়োহুড়িতে হাসপাতালে ভর্তি আহত এক শিশু মারা গেছে।

গাজা সিটিতে এটাই ছিল সর্বশেষ সম্পূর্ণ সচল হাসপাতাল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হাসপাতালটির আইসিইউ ও অস্ত্রোপচার বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দ্বিতল হাসপাতাল ভবনটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেটি থেকে বড় আগুন ও ধোঁয়া বেরিয়ে আসছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হাসপাতালটিতে হামলা করেছে কারণ সেটি হামাসের নির্দেশনা ও নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হাসপাতালের পাশের একটি গির্জাও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বনেতারা হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন।

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে