logo
প্রবাসের খবর

কাতারে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
কাতারে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধন
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহার পুরাতন গানিম এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

নুজুম বিডি হাইপার মার্কেট নামে এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি বিভিন্ন পণ্য বিক্রি করা হবে।

রোববার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহাদি হাসান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সভাপতিমন্ডলির সদস্য জসিম উদ্দিন দুলাল, সম্পাদকমন্ডলির সদস্য অধ্যাপক আমিনুল হক ও বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির সভাপতি আলমগীর হোসন আলী প্রমুখ।

কাতারে দেশীয় পণ্য বাজারজাতকরণের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও দেশীয় বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাত উদ্যোক্তা শরীফ উদ্দিন, মোহাম্মদ হাসান, সাইফুল ইসলাম, শাহাদাত উল্লাহ রোকন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ সালাউদ্দিন, মাওলানা মফিজুর রহমান মিলে নুজুম বিডি হাইপার মার্কেট প্রতিষ্ঠানটি করেছেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে