logo
প্রবাসের খবর

আকাশসীমা বন্ধসহ ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ এপ্রিল ২০২৫
Copied!
আকাশসীমা বন্ধসহ ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয়। বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে। ছবি: ডন

কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত পদক্ষেপ নেওয়ার পর ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি। পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব বাণিজ্যও স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক পত্রিকা ডন এ খবর দিয়েছে।

ডন জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাল্টা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে।

বিবৃতি অনুযায়ী, ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থাকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের (এসভিইএস) অধীনে ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিখ তীর্থযাত্রীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হচ্ছে না।

এ ছাড়া, ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এসব কর্মকর্তাদের ও তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে বুধবার (২৩ এপ্রিল) সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে ৫টি সিদ্ধান্ত নিয়েছিল ভারত

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে