logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সিডনিতে মসজিদ পরিদর্শন করেছেন

সাবির মাহমুদ, সিডনি, অস্ট্রেলিয়া২৩ মার্চ ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সিডনিতে মসজিদ পরিদর্শন করেছেন
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি মসজিদ পরিদর্শনের পর শিশু-কিশোরদের সঙ্গে করমর্দন করেন। ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির এডমন্ডসন পার্কে অবস্থিত মসজিদ আল বাইত আল ইসলামি মসজিদ পরিদর্শন করেছেন।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) মসজিদটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ওয়েরিওয়ার এলাকার এমপি (সংসদ সদস্য) অ্যান স্ট্যানলির উপস্থিত ছিলেন।

মসজিদটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আলবানিজি বলেন, ‘প্রত্যেক অস্ট্রেলিয়ানেরই উন্মুক্তভাবে ও গর্বের সঙ্গে উপাসনা করার অধিকার রয়েছে। আমি আজ এডমন্ডসন পার্ক মসজিদে এসেছি এই বার্তা দিতে যে, আমার লেবার সরকার অস্ট্রেলিয়ান মুসলিমদের অবদানকে শ্রদ্ধা ও মূল্যায়ন করে এবং আমরা সর্বদা তা করব।’

এ সফরে প্রধানমন্ত্রী মুসলিম ধর্মাবলম্বীদের নেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ার বহুত্ববাদী সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সম্প্রদায়ের ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।

অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস মসজিদের ইমাম ও স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রীর এই সফর আমাদের সম্প্রদায়ের প্রতি সরকারের সমর্থন ও শ্রদ্ধার প্রতীক।’

সিডনির এডমন্ডসন পার্কে অবস্থিত মসজিদ আল বাইত আল ইসলামি মসজিদ পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি। ছবি–প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে
সিডনির এডমন্ডসন পার্কে অবস্থিত মসজিদ আল বাইত আল ইসলামি মসজিদ পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি। ছবি–প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে

প্রধানমন্ত্রীর এই সফর অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, সিডনির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই নতুন মসজিদকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছিল ১৬ বছরের এক কিশোর। অভিযোগ অনুযায়ী, কিশোর তার হুমকিমূলক মন্তব্যে বিদেশে সংঘটিত একটি সন্ত্রাসী হামলার উল্লেখ করেছিল। কিশোরটির মন্তব্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২টি মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলার ইঙ্গিত ছিল, যাতে ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে