logo
প্রবাসের খবর

ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ মে ২০২৫
Copied!
ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ট্যাঙ্ক। লাহোরের কাছে মুরিদকে এলাকায়। ছবি: রয়টার্স

গতকাল বুধবার (৭ মে) রাত থেকে আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর পর্যন্ত ভারত থেকে আসা ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই তথ্য জানান। পাকিস্তানের বিভিন্ন স্থানে এসব ড্রোন আসার পর এগুলো ভূপাতিত করা হয় বলে দাবি তাঁর।

পাকিস্তানের ইংরেজি দেনিক পত্রিকা ডন বলছে, গত রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালায় বলে জানান আইএসপিআরের ডিজি। তিনি বলেন, একাধিক স্থানে হারোপ ড্রোন পাঠিয়েছে তারা। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক ছিল। এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হারোপ ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান বাহিনী। 

আইএসপিআর থেকে আরও জানানো হয়, এসব ড্রোনের ৯টিই পাঠানো হয়েছিল আজ বৃহস্পতিবার সকালে। 

এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় স্পাই বা নজরদারি ড্রোন ভূপাতিত হয়েছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া যায়। ড্রোনটির আকার পাঁচ থেকে ছয় ফুট হবে বলে জানিয়েছে পুলিশ। এটি সীমান্তের ওপার ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। শহরের সংবেদনশীল স্থাপনাগুলোর দিকে নজরদারির চেষ্টা করছিল ড্রোনটি। এটি বিস্ফোরকবোঝাই ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির অন্তত ৬টি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ৩১ জন। আহত অর্ধশতাধিক মানুষ।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। দেশটির পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএমের ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে এলইটির আস্তানাসহ নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘ভারতের “কাপুরুষোচিত” হামলার জবাব দেওয়া হয়েছে। ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।’ পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ‘ভুল করেছে’ এবং এর জন্য ‘তাদের মূল্য দিতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি। 

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে