রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস থেকে নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের প্রতি এই আহ্বান জানানো হয়।
দূতাবাস জানিয়েছে বর্তমানে বাংলাদেশ দূতাবাসে নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের হাইকমিশনের সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সরাসরি বাংলাদেশ হাইকমিশন (ঠিকানা: ৮ লরোং ইয়াপ কোয়ান সেং, ৫০৪৫০ কুয়ালালামপুর) থেকে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এ ছাড়া, যারা ইতিমধ্যে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, তারা [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমে তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
অন্যদিকে, যে সব আবেদনকারীর স্মার্ট এনআইডি কার্ড দূতাবাসে এসে পৌঁছেছে, তারাও সংশ্লিষ্ট কাউন্টার থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হবে—
ক) অনলাইনে পূরণ করা ফরম-২ক এর প্রিন্টেড কপি।
খ) মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট।
গ) অনলাইন জন্মনিবন্ধন সনদ।
ঘ) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সদ্য তোলা)।
ঙ) ব্যাংকে ৭৫ রিঙ্গিত ফি জমা দেওয়ার মূল রসিদ।
(হিসাব নম্বর: 564427560878, NID Services of Bangladesh High Commission, May Bank)
চ) নাগরিকত্ব সনদ (মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান বা ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিইও কর্তৃক প্রদত্ত)।
ছ) বাবা-মার জাতীয় পরিচয়পত্র (NID) অথবা মৃত্যু নিবন্ধন সনদ।
জ) প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ (পিএসসি, জেএসসি, এসএসসি বা সমমান)।
ঝ) বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং স্বামী বা স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে)।
ঞ) স্থায়ী ঠিকানার ইউটিলিটি বিলের কপি (যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস বা হোল্ডিং ট্যাক্সের রসিদ)।
নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে, ভিজিট করুন: https://services.nidw.gov.bd
এই সেবা গ্রহণের জন্য সকল প্রবাসীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।