logo
প্রবাসের খবর

কুয়েতে জামালপুরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ অনুষ্ঠিত

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কুয়েতে জামালপুরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ অনুষ্ঠিত

বাংলাদেশের জামালপুর জেলার ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব ‘জামাই মেলা’ এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে মরুর দেশ কুয়েতে। তরুণ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এ মেলা কেবল বিনোদনই নয়, প্রবাস জীবনে ঐক্য ও আনন্দের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুয়েতের হিজিল মরু অঞ্চলের একটি রিসোর্টে এই মেলা আয়োজন করা হয়। দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। নারী-পুরুষ-শিশু সবাই মিলে অংশ নেন এ উৎসবে। গ্রামের মতোই জমে ওঠে প্রবাসের এই মেলা।

বাংলাদেশে জামালপুর অঞ্চলে প্রতিবছর অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী উৎসবে জামাই সাজে শ্বশুরবাড়িতে যাওয়াই মূল আকর্ষণ। সেই ধারাবাহিকতায় কুয়েতপ্রবাসী তরুণদের জামাই সেজে বউয়ের খোঁজে অপেক্ষা করতে দেখা যায়। প্রবাসীরা জানান, জামাই মেলা তাদের জন্য ছিল ভিন্নধর্মী ও আনন্দদায়ক অভিজ্ঞতা। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন প্রবাস জীবনে আনন্দ ও প্রশান্তি এনে দেবে।

আয়োজকেরা জানায়, বিদেশের মাটিতে এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন প্রবাসীদের বিনোদনের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে তেমনি ঐক্য ও ভ্রাতৃত্ববোধও আরও মজবুত হয়েছে।

সংগঠনের অন্যতম আয়োজক মো. মোশারফ হোসেন বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল জামালপুরের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরা। প্রবাস জীবনের ব্যস্ততায় এমন সাংস্কৃতিক আয়োজন সবাইকে কাছাকাছি আনে।

দিনভর চলা এই মেলায় ছিল প্রবাস ব্যান্ড কুয়েত টিমের গান, প্রবাসী শিল্পীদের নাচ, খেলাধুলা, জাদু ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। যা দর্শকদের বিনোদনের মাত্রা বহুগুণে বাড়িয়ে তোলে। মরুর দেশে থেকেও প্রবাসীরা ভুলে যাননি নিজেদের শেকড় ও সাংস্কিত সেটি আবারও প্রমাণিত হলো এ আয়োজনে।

প্রবাসীরা জানান, কুয়েতে প্রথমবারের মতো আয়োজিত এই ‘জামাই মেলা’ তাদের মধ্যে আনন্দ, ঐক্য আর সাংস্কৃতিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং আলসাবা সরকার অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, হৃদয় খান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সহসভাপতি আল আমিন রানা, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সহসভাপতি সারোয়ার্দী, সাধারণ সম্পাদক মোয়াজ্ঝেম হোসেন, ব্লগার মো. খাইরুল ইসলাম ও ব্যবস্থাপক মনির রজু প্রমুখ।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে