logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ আগস্ট ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
প্রতীকী ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী, সংস্কৃতি বিনিময় দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীদের জন্য ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগ নিচ্ছে।

রয়টার্স উল্লেখ করেছে বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত এ বিষয়ে প্রস্তাবিত সরকারি বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপকভাবে অভিবাসন দমন অভিযান শুরু করেন।

সর্বশেষ এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘এফ’ ক্যাটাগরি, সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে আগতদের কাজে সুযোগের জন্য ‘জে’ ক্যাটাগরি এবং সংবাদমাধ্যম কর্মীদের ‘আই’ ক্যাটাগরি ভিসা প্রদান করে থাকে। বর্তমান বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রোগ্রামের সময়সীমা বা চাকরির চুক্তি অনুযায়ী এসব ভিসার মেয়াদ নির্ধারিত হয়, যার বিধি অনেকটা নমনীয় হয়ে থাকে।

প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের এফ ভিসা, সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া জে ভিসা ও গণমাধ্যম কর্মীদের আই ভিসার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হবে। বর্তমানে এসব ভিসার মেয়াদ কর্মসূচির সময়কাল বা যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির সময় পর্যন্ত বৈধ থাকে।

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ বিদেশি শিক্ষার্থী এফ ভিসায় ছিলেন। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে প্রায় ৩ লাখ ৫৫ হাজার জনকে সংস্কৃতি বিনিময় কর্মসূচির আওতায় এবং ১৩ হাজার জনকে গণমাধ্যম কর্মী ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবিত বিধিমালায় বলা হয়েছে, শিক্ষার্থী ও বিনিময় ভিসার মেয়াদ সর্বোচ্চ ৪ বছরের বেশি হবে না। সাংবাদিকদের ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে তা ৯০ দিন। তবে, ভিসাধারীরা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন।

প্রস্তাবিত বিধিমালায় ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের আরও ভালোভাবে ‘পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান’ করার জন্য এই পরিবর্তন প্রয়োজন। এ ব্যবস্থার বিষয়ে মন্তব্য জানাতে দেশটির জনগণ ৩০ দিন সময় পাবে।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৩ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে