logo
প্রবাসের খবর

২০২৪ সালে বিশ্বজুড়ে রেকর্ড ২৮১ সাহায্যকর্মী নিহত : জাতিসংঘ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ নভেম্বর ২০২৪
Copied!
২০২৪ সালে বিশ্বজুড়ে রেকর্ড ২৮১ সাহায্যকর্মী নিহত : জাতিসংঘ
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ২০২৪ সালে এ পর্যন্ত ২৮১ জন সাহায্যকর্মী নিহত হয়েছেন। এতে করে মানবতাবাদীদের কাছে ২০২৪ সাল হয়ে উঠেছে সবচেয়ে মারাত্মক বছর।  

শুক্রবার (২২ নভেম্বর) জাতিসংঘে সাহায্য প্রধান টম ফ্লেচার এ কথা জানান।

বার্তা সংস্থা এএফপি সুইজারল্যান্ডের জেনেভা থেকে এ খবর দিয়েছে।

এএফপি জানায়, জাতিসংঘের মানবিকবিষয়ক নতুন আন্ডার  সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়ক টম ফ্লেচার বলেন, ‘বুলেট  ও সমুখীন হয়ে মানবতাবাদী কর্মীরা নজিরবিহীন হারে হত্যার শিকার হচ্ছে।’

তিনি বলেন, ‘২০২৩ সালজুড়ে ৩৩ টি  দেশে ২৮০ জন মানবতাবাদী নিহত হয়েছেন।  অথচ  ২০২৪ সাল শেষ হতে  এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই এ সংখ্যা  ভয়াবহ মাইলফলক স্পর্শ করেছে।’

ফ্লেচার বলেন, ‘সহায়তা  কার্যক্রমের জন্য এই সহিংসতা অযৌক্তিক ও ধংসাত্মক।’

জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর  থেকে সূত্রপাত হওয়া গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ এই নিহতের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেখানে এ পর্যন্ত ৩৩৩ জন সাহায্যকর্মী নিহত হয়েছে যাদের বেশির ভাগই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদস্য।

ফ্লেচার বলেন, ‘রাষ্ট্র ও সংঘাতের সব পক্ষকে অবশ্যই মানবতাকর্মীদের  রক্ষা করতে হবে, আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে হবে এবং দায়ীদের বিচার করতে হবে ।

আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান ও ইউক্রেনসহ বেশ কিছু দেশে সাহায্য কর্মীরা অপহরণ, আঘাত, হয়রানি ও নির্বিচারে আটকের শিকার হয়েছেন।

ফ্লেচারের কার্যালয় আরও জানায়, নিহতদের বেশির ভাগ বেসরকারি সংস্থা, জাতিসংঘ সংস্থা এবং রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সঙ্গে কাজ করা স্থানীয় কর্মী।

‘মানবতাবাদী কর্মীদের বিরুদ্ধে সহিংসতা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের ক্ষতি করার একটি বিস্তৃত প্রবণতার অংশ’ বলে কার্যালয় সতর্ক করেছে।

২০২৩ সালে ১৪টি সশস্ত্র সংঘাতে ৩৩ হাজার বেসামরিক মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৭২ শতাংশ বেশি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ক্রমবর্ধমান সহিংসতা এবং সাহায্যকর্মীদের বিরুদ্ধে হুমকির প্রতিক্রিয়ায় গত মে মাসে একটি প্রস্তাব গ্রহণ করেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে