logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৩ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির মালয়েশিয়া শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হলরুমে ১ সেপ্টেম্বর বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোরান তিলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি।

1000045841

বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা।

1000045852

ভার্চ্যুয়ালি বক্তব্যে প্রধান অতিথি নজরুল ইসলাম খান দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ’দীর্ঘ ১৬ বছর খুন, গুম, জেল, জুলুম সহ্য করে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ, এখন সময় এসেছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসছে জাতীয় নির্বাচনের জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদকে সুপ্রতিষ্ঠিত করা।’

1000045820

অনুষ্ঠানের সভাপতি বাদলুর রহমান খান তার বক্তব্যে বলেন, ‘দেশনেতা তারেক রহমানের দেওয়া ৩১দফা প্রতিষ্ঠায় আমাদের সকল নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে, ৩১দফা বাস্তবায়ন হলে জনগণের চাওয়া দেশ মেরামত ও সংশোধন পরিপূর্ণতা পাবে। এখন জনগণ দেশে তাদের নির্বাচিত সরকার দেখতে চাই, তাই নির্বাচনী রোডম্যাপ সামনে নিয়ে আসুন আমরা সবাই জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলি।

পরিশেষে তিনি সবাইকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন।

1000045846

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সদস্য মো. জসিম উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, কেলাং শাখার সভাপতি মো. জাকির হোসেন, পুডু শাখার সভাপতি মো. মানিক, কাম্পং জাওয়া শাখার সভাপতি আবু সাইদ বাবুল, সকিট শাখার সভাপতি মো. মিজান, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়া শাখার আহবায়ক আসাদুজ্জামান মাসুম, বাদল কারার, যুবনেতা নাসির মোল্লা, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান, এম মোজাম্মেল হক প্রধান, মোশারফ হোসেন হৃদয় প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে