logo
প্রবাসের খবর

গ্রেটা থুনবার্গের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিয়েছে ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জুন ২০২৫
Copied!
গ্রেটা থুনবার্গের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিয়েছে ইসরায়েল
ইসরায়েলি সেনাদের সামনে হাত উঁচু করে বসে আছেন ম্যাডলিনে থাকা মানবাধিকার কর্মীরা। ছবি: ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন

গ্রেটা থুনবার্গের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। জাহাজটিকে ইসরায়েলি উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, জাহাজটিতে থাকা গ্রেটা থুনবার্গসহ অন্য মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে গণমাধ্যমকে ইসরায়েলের বিরুদ্ধে উসকে দেওয়ার অভিযোগ এনেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, ম্যাডলিনে থাকা মানবাধিকারকর্মীরা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে জানান, স্থানীয় সময় রোববার (৮ জুন) রাত ১টার কিছু পর তাদের জাহাজের দিকে ৪টি স্পিডবোট এগিয়ে আসে। এরপর দুটো ড্রোন উড়ে এসে জাহাজের ওপর একটি সাদা রাসায়নিক স্প্রে করে, সেটি ঠিক কী তা তারা বুঝতে পারেননি। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা সবাই হাত উঁচু করে বসে আছেন। এ সময় ইসরায়েলি সেনারা তাঁদের মুঠোফোনগুলো সাগরের পানিতে ছুঁড়ে ফেলার নির্দেশ দে— এবং তাঁরা সেটিই করেন। এ ভিডিওটির পর জাহাজ থেকে আর কোনো তথ্য পাওয়া যায়নি। পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে।

এই ঘটনার আগে ম্যাডলিন জাহাজে বসেই আগে রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তবে বুঝবেন আমরা এখন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী বা তাদের সমর্থক বাহিনীর হাতে অপহৃত হয়েছি।’

এ সময় তিনি সুইডিশ সরকারকে আহ্বান জানান যেন তাদের মুক্তির জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হয়।

জাহাজটিতে থাকা ব্রাজিলের মানবাধিকারকর্মী থিয়াগো অ্যাভিলা একটি ভিডিওতে বলেন, ‘এটি ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন আমি এখন ইসরায়েল বা তাদের সহযোগী কোনো বাহিনীর হাতে বন্দী।’ তিনিও তাঁর সরকার ও অন্য দেশের সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা এই জাহাজে থাকা কর্মীদের মুক্তি এবং গাজায় চলমান বর্বরতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে। তারা যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় চলমান গণহত্যা ও অবরোধ বন্ধ করে।

ম্যাডলিন জাহাজে ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তাঁরা হলেন— সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসমিন আচার, ফ্রান্সের ব্যাপটিস্ট আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

গত ১ জুন ইতালির সিসিলি কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত এই জাহাজ—ম্যাডলিন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে