logo
প্রবাসের খবর

বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ জুন ২০২৫
Copied!
বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব
ছবি: এক্স থেকে নেওয়া

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১৪টি দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, মূলত হজ মৌসুমে অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমস এ খবর দিয়েছে।

আরব টাইমস জানিয়েছে, স্থগিতাদেশটি এ বছরের জুনের শেষ দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ভিসা স্থগিতাদেশের ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কোর নাগরিকদের জন্য নতুন ব্লক ওয়ার্ক ভিসা কোটা আপাতত বন্ধ থাকবে। 

ব্লক ওয়ার্ক ভিসা কী
ব্লক ওয়ার্ক ভিসা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সৌদি আরবের প্রতিষ্ঠানগুলো নির্দিষ্টসংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায়। এই ভিসার অধীনে আবেদনকারীরা সাধারণত একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজের জন্য সৌদি আরবে প্রবেশ করেন। স্থগিতাদেশের ফলে নিয়োগকর্তারা এই দেশগুলো থেকে নতুন কর্মী নিয়োগ করতে পারবেন না। এমনকি যারা ইতিমধ্যেই বৈধ কর্ম ভিসা পেয়েছেন কিন্তু সৌদি আরবে প্রবেশ করেননি, তারাও প্রবেশে জটিলতার মুখে পড়তে পারেন।

কেন এমন সিদ্ধান্ত

সৌদি আরবের সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, অবৈধ হজ প্রতিরোধ এবং অভিবাসন নীতির কঠোর প্রয়োগ করার উদ্দেশ্যই ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করা হয়েছে। এ ছাড়া, অনেকেই একাধিক প্রবেশ ভিসার সুযোগ নিয়ে দেশটিতে প্রবেশ করে অনুমোদনহীনভাবে হজ পালনের চেষ্টা করছিলেন, যা নিরাপত্তা ব্যবস্থায় হুমকি তৈরি করছিল।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধু কর্ম ভিসাই নয়, একইসঙ্গে ওমরাহ ও পারিবারিক ভিজিট ভিসার ক্ষেত্রেও কঠোরতা আরোপ করা হয়েছে। ভিসা আবেদনে বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনাও বাড়ছে। ব্যবসায়িক ভিসাও ব্যাহত হচ্ছে। দেশটির নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে বিকল্প দেশগুলো বিবেচনায় নিতে এবং নিয়োগ পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখতে। ভ্রমণকারীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। 

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে