বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে পাঠক্রমে সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক শিক্ষা যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি আজ সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে। দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য জানিয়েছেন।
রোববার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, 'আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদেরকে এআইয়ের আদ্যোপান্ত সম্পর্কে জানানো এবং একইসঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্ক অবগত করা।'
দুবাইয়ের রাজপরিবারের ওই সদস্য বলেন, 'পুরনো আমল থেকে অনেকটাই ভিন্ন এই বর্তমান যুগে আমাদের দায়িত্ব হলো শিশুদেরকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো।’
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের অন্যতম সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতি বড় আকারে অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এআইয়ের ওপর ভরসা রাখতে চায় আমিরাত।
২০১৭ সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমিরাত। ইতিমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি।
ফেব্রুয়ারিতে আমিরাত ৩ হাজার থেকে ৫ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডেটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।