logo
প্রবাসের খবর

প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
এক সপ্তাহে সৌদি আরবে ২২ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। আজ রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আটক ১১ হাজার ৭০০ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অভিযোগে ২০ হাজার ৮৯৬ জন প্রবাসীকে আটক করা হয়। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৯৩০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ৬৪৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩১৭ জনকে আটক করা হয়।

সৌদি সরকার জানায়, সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় তারা আরও ১ হাজার ৩৭৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক ও ৫৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার সময় আরও ১০৭ জনকে আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ কোটি ২২ লাখ প্রবাসী কর্মী রয়েছে। দেশটির অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে