বিডিজেন ডেস্ক
মালয়েশিয়ার কেলান্তান থেকে চার বাংলাদেশিসহ ৩৫ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
গত ১৫ মার্চ ভোরে কোটা ভারু শহরের বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত রোববার কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, গ্রেপ্তার অবৈধ প্রবাসীদের বয়স ২৬ থেকে ৫৮ বছরের মধ্যে। গ্রেপ্তারদের মধ্যে দুই কিশোরও রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছর।
কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ২৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন বাংলাদেশি , ২ জন ভারতীয় এবং বাকিরা মিয়ানমারের নাগরিক।
আরও তদন্তের জন্য গ্রেপ্তারদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।