logo
প্রবাসের খবর

জাপানে বাংলাদেশ দূতাবাসে শিশু অধিকার সপ্তাহ উদযাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ অক্টোবর ২০২৪
Copied!
জাপানে বাংলাদেশ দূতাবাসে শিশু অধিকার সপ্তাহ উদযাপন
ছবি: দূতাবাসের সৌজন্যে

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ উদযাপিত হয়েছে।

৭ অক্টোবর (সোমবার) দূতাবাস মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।

আলোচনায় স্বাগত বক্তব্যে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমান শিশুদের সুষ্ঠু ও পরিপূর্ণ বিকাশে তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘শিশুদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের প্রত্যেকের। ফিলিস্তিন ও লেবাননসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিশুরা যুদ্ধের নির্মমতা ও নৃশংসতার শিকার হচ্ছে। আমাদের অবশ্যই জাতিসংঘ শিশু অধিকার সনদের অধীনে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকল্পে ও তাদের অধিকার রক্ষায় নিঃশর্তভাবে কাজ করতে হবে।’

উন্মুক্ত আলোচনা পর্বে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ বক্তব্য দেন।

তিনি শিশুদের জন্য কবি সুকান্ত ভট্টচার্যের ‘ছাড়পত্র’ কবিতাটি আবৃত্তি করেন।

আলোচনা শেষে শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের গৃহীত শিশু অধিকার কনভেনশনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১ দিন আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১ দিন আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে