logo
প্রবাসের খবর

গাজায় এ পর্যন্ত ৩৫টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ এপ্রিল ২০২৫
Copied!
গাজায় এ পর্যন্ত ৩৫টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের কয়েকজনের মরদেহ দাফনের জন্য নেওয়া হচ্ছে। ফাইল ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরু হওয়ার পর বাদ যায়নি বিদ্যালয়, ধর্মীয় স্থাপনা, উদ্বাস্তুদের আশ্রয়স্থল, এমনকি হাসপাতালও। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ ভূখন্ডে এখন পর্যন্ত ৩৫টি হাসপাতালে হামলা করেছে কিংবা আগুন দিয়েছে ইসরায়েল বাহিনী।

ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর একটি তালিকা রোববার (১৩ এপ্রিল) প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। তালিকায় সর্বশেষ হামলার শিকার গাজা নগরীর আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালের নামও রয়েছে। রোববার এ হাসপাতালে ২টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী।

তালিকায় আরও রয়েছে গাজা নগরীর আল-শিফা মেডিকেল কমপ্লেক্স, আল-কুদস হাসপাতাল, তার্কিশ-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল, উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল, কামাল আদওয়ান হাসপাতাল, আল-আওদা হাসপাতাল, জর্ডান ফিল্ড হাসপাতাল, মধ্য গাজার জাফা হাসপাতাল, দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সসহ মোট ৩৫টি হাসপাতালের নাম।

এদিকে রোববারের হামলায় আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালের জরুরি বিভাগ, অভ্যর্থনাকেন্দ্রসহ অন্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চিকিৎসাকর্মীরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা বিভাগ। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সংশ্লিষ্ট চিকিৎসাকর্মীরা বলছেন, হামলার আভাস পেয়ে আগেভাগে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে বিস্ফোরণের এক ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছিল।

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে