logo
প্রবাসের খবর

গুয়াতেমালার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ়ের আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২৫
Copied!
গুয়াতেমালার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ়ের আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

মেক্সিকোতে আবাসিক এবং গুয়াতেমালায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী গুয়াতেমালায় তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

Non-resident Ambassador of BD

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত গুয়েতামালা সিটিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।

Ambassador of BD Guatemala 2

পরিচয় পেশের পর আলোচনাকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন।

বোলানোস পেরেজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।

Ambassador of BD Guatemala 3

রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালার একটি ব্যবসায়িক প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন, যাতে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা যায়। তিনি বাংলাদেশের প্রতিযোগিতামূলক রপ্তানি খাতগুলোর মধ্যে বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং পাটজাত দ্রব্যের কথা তুলে ধরেন।

Ambassador of BD Guatemala 4

রাষ্ট্রদূত একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক লিনসে হার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Ambassador of BD Guatemala 5

পরে রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালার স্বাধীনতার ২০৪তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্তিনেজ আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন। পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মুশফিককে স্বাগত এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

Ambassador of BD Guatemala 6

এ সফরের কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালায় বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালিত একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। তিনি উদ্যোক্তাদের এই উদ্যোগকে জনগণের মধ্যে সম্পর্ক ও অর্থনৈতিক বন্ধন জোরদারে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে