logo
প্রবাসের খবর

আরব আমিরাতে লটারিতে প্রায় ৬৬ কোটি জিতলেন বাংলাদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ মার্চ ২০২৫
Copied!
আরব আমিরাতে লটারিতে প্রায় ৬৬ কোটি জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লটারি জেতা ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। তিনি জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী থাকেন দুবাইতে। গত সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকিট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।

জাহাঙ্গীরের টিকেট নম্বর ছিল ১৩৪৪৬৮ এবং এটি তিনি গত ১১ ফেব্রুয়ারিতে কিনেছিলেন। গত তিন বছর ধরে প্রতি মাসে ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে দল বেঁধে জাহাঙ্গীর বিগ টিকিট ড্র-তে অংশগ্রহণ করেছেন।

জাহাঙ্গীর ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং তার পরিবার বাংলাদেশে থাকে। লটারি জয়ের পর জাহাঙ্গীর বলেন, ‘আমি যখন খবর পাই তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি।’

লটারিতে জয়ের অর্থ দিয়ে দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করতে চান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি, আমার এই গল্প অন্যদেরকেও সুযোগ নিতে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।’

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১ দিন আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১ দিন আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে