logo
প্রবাসের খবর

সংস্কারের পর পুরোদমে চালু হয়েছে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ অক্টোবর ২০২৪
Copied!
সংস্কারের পর পুরোদমে চালু হয়েছে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর
জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল। ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের আগে সংস্কার শেষ করে পুনরায় চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম বিমানবন্দর আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে।

সর্বশেষ এ প্রকল্পে বিমানবন্দরের উত্তর রানওয়ে আরও শক্তিশালী করা হয়েছে। রানওয়ে শক্তিশালী করার কাজে ঢালাইয়ে ব্যবহৃত হয়েছে ২ লাখ ১০ হাজার টন অ্যাসফল্ট। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের তথ্য জানিয়েছে বিমানবন্দর পরিচালনা প্রতিষ্ঠান আবুধাবি এয়ারপোর্টস।

নতুন প্রযুক্তির মধ্যে রয়েছে গ্রাউন্ড ভিজিবিলিটি মনিটরিং সিস্টেম ও ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম। এ ছাড়া, ১২ হাজারের বেশি হ্যালোজেন এয়ারফিল্ড লাইটের স্থলাভিষিক্ত হয়েছে এলইডি প্রযুক্তি।

কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা, নিখুঁত পরিচালনা ও টেকসই পরিবেশগত উন্নয়নের লক্ষ্যেই এই প্রযুক্তিগত উন্নয়ন।

আবুধাবি এয়ারপোর্টসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এলেনা সর্লিনি এ প্রকল্পের সাফল্যকে সূক্ষ্ম পরিকল্পনা ও শক্তিশালী অংশীদারত্বের ফল হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘আকাশপথে চলাচলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিমানবন্দরের কার্যকারিতা বাড়াতে এ প্রকল্প সহায়তা করবে।’ ইউএইর বিমানবন্দরগুলো ২০২৪ সালের প্রথমার্ধে ২০২৩ সালের একই সময়ের তুলনায় যাত্রী চলাচলে ১৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি-জুনে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ১ কোটি ৩৭ লাখেরও বেশি যাত্রীকে স্বাগত জানিয়েছে, যা গত বছরের তুলনায় ৩৩ দশমিক ৮ শতাংশ বেশি।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, যাত্রী সংখ্যার এ বৃদ্ধি প্রধান পরিবহন কেন্দ্র হিসেবে আবুধাবির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেছে। পাশাপাশি আরব আমিরাতের অর্থনীতিতে পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

২১ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২১ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে