logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মতবিনিময়

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৫ সেপ্টেম্বর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মতবিনিময়

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ক্যাম্বেলটাউনে সাব কন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনকের কার্যনির্বাহী কমিটির সঙ্গে স্থানীয় বহুসাংস্কৃতিক কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্যাম্বেলটাউন লোকাল গভর্নমেন্ট এরিয়ায় নির্মীয়মাণ আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভের অগ্রগতি এবং আসন্ন বইমেলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Exchange of views in Campbelltown 2

সাব কন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউন ইনকের সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, সহসভাপতি হারিশ গোয়েল ও তুঙ্গা নাথ খারেল স্মৃতিস্তম্ভ সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেন।

সভায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান এশ উপস্থিত ছিলেন।

কমিটির পক্ষ থেকে কাউন্সিল প্রতিনিধিদের কাছে স্মৃতিস্তম্ভ নির্মাণে কাউন্সিলের অগ্রগতি ও আপডেট জানতে চাওয়া হয়।

Exchange of views in Campbelltown 3

উপস্থিত অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন এবং কাউন্সিলররা যথাযথ উত্তর দেন।

এ ছাড়া, আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিতব্য বইমেলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আয়োজকদের মতে, বইমেলাকে কেন্দ্র করে বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি সম্মান আরও বিস্তৃত হবে।

Exchange of views in Campbelltown 4

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ শুধু দক্ষিণ এশীয় নয়, বরং ক্যাম্বেলটাউনের সকল সংস্কৃতির জন্য একটি ঐক্যের প্রতীক হয়ে উঠবে।

মতবিনিময়টি সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে