logo
প্রবাসের খবর

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ ডিসেম্বর ২০২৫
Copied!
গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার
ক্রিট দ্বীপের রেথিমনো শহরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের বাইরে উদ্ধার হওয়া অভিবাসীরা। ছবি: রয়টার্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

খবর কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তবিষয়ক সংস্থা ‘ফ্রন্টেক্সের’ একটি নৌকা লিবিয়া সমুদ্রের ছোট দ্বীপ গ্যাভডোসের কাছাকাছি এলাকায় শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে টহল দিচ্ছিল। এ সময় সম্ভাব্য আশ্রয়প্রার্থীদের নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। এরপর তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান ও ফিলিস্তিনের নাগরিক রয়েছে। তাদের ক্রিট দ্বীপের রেথিমনো শহরে নেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

উপককূলরক্ষী বাহিনীর ওই মুখপাত্র বলেন, ২০১৫ ও ২০১৬ সালে অভিবাসনের বড় ঢেউয়ের সম্মুখভাগে ছিল গ্রিস। সে সময় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ১০ লাখেরও বেশি মানুষ সুরক্ষার সন্ধানে গ্রিসের উপকূলে এসে পৌঁছায়, এরপর তারা জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়।

এ ছাড়া, নৌকাযোগে গ্রিসে পৌঁছানো আশ্রয়প্রার্থীর সংখ্যা কমে এলেও, আফ্রিকা মহাদেশের সবচেয়ে কাছের দুটি ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিট ও গাভদোসে আশ্রয়প্রার্থীবাহী নৌকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই নৌকাগুলোর অনেকগুলোই লিবিয়া যাত্রা শুরু করে বলে জানান ওই কর্মকর্তা।

আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি কার্যকর হবে। এই চুক্তির আওতায় গ্রিসের পাশাপাশি সাইপ্রাস, স্পেন ও ইতালি বাড়তি অভিবাসনের চাপ মোকাবিলায় অন্য ইইউ দেশের সহায়তা পাওয়ার যোগ্য হবে।

এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, নতুন চুক্তির অধীনে যাদের আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করা হবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

তবে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এই চুক্তির সমালোচনা করেছে। তারা সতর্ক করে বলেছে, এটি আশ্রয়প্রার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। এ চুক্তির ফলে তাদের অধিকার লঙ্ঘিত হতে পারে।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৩ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে