logo
প্রবাসের খবর

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের অস্ট্রেলিয়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৩ সেপ্টেম্বর ২০২৫
Copied!
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের অস্ট্রেলিয়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের অস্ট্রেলিয়া শাখার (এএনজেড) ৬ মাস মেয়াদি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসলাম আহমেদ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তানভীর মোর্শেদ ও সাদ্দাম রশীদকে।

সদস্যসচিব হিসেবে সালওয়া শামস এবং কোষাধ্যক্ষ হিসেবে মুহাম্মদ রায়হান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিভিন্ন পদে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইমাম, সৈয়দ আল মামুন, নিসু রহমান, নিহাল হোসাইন, মাজহারুল ইসলাম সাজল, ফারিহা অবন্তী, আজাদ আবুল কালাম, আসিফ খান ও আশিক ইকবাল।

এ ছাড়া, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আলাদা সংগঠক কমিটিও ঘোষণা করা হয়েছে।

সংগঠক কমিটির দায়িত্বে রয়েছেন

নিউজিল্যান্ড: ফাহিম হোসেন

নিউ সাউথ ওয়েলস: আবুল হোসেন জিয়া

ভিক্টোরিয়া: সালেহা সারোয়াত সাকিবা

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া: ফাবিহা অবন্তী

সাউথ অস্ট্রেলিয়া: ইয়াসির আল আমিন

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (ACT): শাফি মাহমুদ

নর্দার্ন টেরিটরি: নূর-এ-আলম চৌধুরী

উপদেষ্টা পরিষদে রয়েছেন জাকি ওয়ার (ব্যার অ্যাট ল)।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতেই এ কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৮ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে