logo
প্রবাসের খবর

সৌদি আরবে অপরাধে জড়িত বাংলাদেশিদের বিষয়ে দূতাবাস ও কনস্যুলেটের সতর্কবার্তা

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে১৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সৌদি আরবে অপরাধে জড়িত বাংলাদেশিদের বিষয়ে দূতাবাস ও কনস্যুলেটের সতর্কবার্তা
সৌদি আরবের পতাকা। ছবি: অ্যাডবি স্টক

সৌদি আরবের মক্কা, রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ বড় শহরগুলোতে কিছু বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে জনশক্তি সরবরাহের নামে কিছু ভুয়া কোম্পানির অফিস খুলে অপহরণ, প্রতারণা ও নারী ব্যবসা ইত্যাদির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আজীবনের জন্য বহিষ্কার করে বাংলাদেশে পাঠিয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খবরে জানা গেছে, অভিযুক্তরা বড় শহরগুলোতে যেমন রিয়াদ, জেদ্দা ও দাম্মামে বড় বড় ভুয়া অফিস খুলে চাকরির সুযোগ এবং বিভিন্ন সুবিধার প্রলোভন দেখাত। প্রবাসীরা তাদেরকে বিশ্বাস করে টাকা জমা দিত বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করত। অনেক সময় এসব প্রতারণার সঙ্গে অপহরণের ঘটনাও জড়িয়ে যেত। এর ফলে অসংখ্য মানুষ প্রতারিত এবং কেউ কেউ চরম ভোগান্তির শিকার হয়েছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সৌদি পুলিশের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। দূতাবাস ও কনস্যুলেট জানিয়েছে, তারা ভুক্তভোগীদের কাছ থেকে এ ধরনের বহু অভিযোগ পেয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, এ ধরনের প্রতারণা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং নিরীহ প্রবাসীদের ক্ষতিগ্রস্ত করছে।

দুই কূটনৈতিক মিশন জানিয়েছে, বাংলাদেশ সরকার প্রবাসীদের সতর্ক করে বলেছে, কোনোভাবেই তারা যেন অবৈধ বা অপরাধমূলক কাজে না জড়ান। কয়েকজনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে লাখ লাখ পরিশ্রমী ও সৎ বাংলাদেশি শ্রমিকদের সুনাম নষ্ট হচ্ছে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ২৮ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছে। যাদের কঠোর পরিশ্রম দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। অপরাধে জড়িয়ে পড়লে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো কমিউনিটির জন্য বড় ধরনের হুমকি তৈরি হয়।

বাংলাদেশের অর্থনীতি মূলত প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। ২০২৪-২৫ অর্থবছরে কেবল সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কয়েক বিলিয়ন ইউএস ডলার। যদি সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের প্রতি আস্থা হারায় এবং শ্রমিক নিয়োগ সীমিত করে, তাহলে সরাসরি এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। চাকরির বাজার সংকুচিত হলে হাজারো পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে পড়বে। তাই প্রতিটি প্রবাসীর উচিত ব্যক্তিগত আচরণের মাধ্যমে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখা।

সৌদি আরবের পুলিশ ইতিমধ্যে কয়েকটি চক্রকে শনাক্ত করেছে। যেসব বাংলাদেশি অপরাধে জড়িত তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। প্রমাণিত অপরাধীদের সাজা শেষে বহিষ্কার করে আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি এ শাস্তির মুখোমুখি হয়েছেন।

জেদ্দাপ্রবাসী কমিউনিটি নেতারা মনে করেন, প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব। কয়েকজনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে গোটা কমিউনিটির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই প্রবাসীদের সৎভাবে কাজ করা, আইন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি রক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা কেবল শ্রমিক নয়, তারা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সততা, পরিশ্রম এবং আইন মেনে চলার মধ্য দিয়েই প্রবাসী সমাজের ইতিবাচক চিত্র গড়ে উঠবে। সরকারের আহ্বান, সবাই যেন সতর্ক থাকে এবং দেশের সুনাম রক্ষায় ভূমিকা রাখে।

কমিউনিটি নেতারা বলেন, বাংলাদেশি যারা সৌদি আরবে আসতে চান তারা যেন তাদের কাজের ধরন, কোম্পানির অবস্থান, বেতনসহ সুবিধাদি নিশ্চিত হয়েই যেন বিদেশে আসেন। প্রতারকচক্র থেকে সাবধান ও লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে।

কমিউনিটি নেতারা এ বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১১ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে