logo
প্রবাসের খবর

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ মার্চ ২০২৫
Copied!
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ জন নিহত
গাজার জাবালিয়ায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ২ জন ফিলিস্তিনি। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের রাফা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২ জন নিহত এবং খান ইউনিসে আরও ৩ জন আহত হয়েছে। এর ফলে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে আশঙ্কা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স কায়রো থেকে এ খবর দিয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে গত জানুয়ারিতে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। এর মেয়াদ সপ্তাহান্তে শেষ হলেও যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ কী হবে, সেটা এখনো অনিশ্চিত।

হামাস বলেছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় এখনই কার্যকর করা উচিত। এর মধ্য দিয়েই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের অবসান নিশ্চিত করা যাবে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত সাময়িক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

হামাসের কর্মকর্তা ওসামা হামদান গতকাল সোমবার বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে ইসরায়েলের দাবি সামগ্রিক অগ্রগতিকে শূন্যের কোঠায় ঠেলে দিচ্ছে।

এক সংবাদ সম্মেলনে ওসামা হামাদান বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে রুখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যেকোনো উদ্যোগ নেওয়া থেকে বিরত রাখতে এবং চুক্তিটি ভেস্তে যাওয়া থেকে রক্ষা করতে সম্পূর্ণ দায়িত্ব এর মধ্যস্থতাকারী ও জামিনদারদের।

ইসরায়েলের ২ জন সরকারি কর্মকর্তা জানায়, চুক্তির মধ্যস্থতাকারীরা ইসরায়েলের কাছে অচলাবস্থা নিরসনের জন্য আরও কয়েক দিন সময় চেয়েছে।

টানা ১৫ মাস ধরে চলা সংঘাতের পরিপ্রেক্ষিতে ধ্বংসস্তূপের মধ্যে বসবাসকারী ২৩ লাখ গাজাবাসীকে টিকিয়ে রাখার জন্য খাবার, জ্বালানিসহ সব পণ্যের সরবরাহের ওপর গত রোববার পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল।

ফলে মিসর সীমান্তে গাজায় প্রবেশের জন্য পণ্যবাহী শত শত লরি আটকে রয়েছে। এসব যানবাহনকে গাজায় ঢুকতে অনুমতি দেওয়া হয়নি।

এ পরিস্থিতিতে গাজার বাসিন্দারা বলছে, নতুন সরবরাহের প্রত্যাশায় সেখানকার দোকানগুলো খালি করে ফেলা হয়েছিল। এখন সরবরাহ আটকে দেওয়ায় রাতারাতি আটার বস্তার দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে।

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে