logo
প্রবাসের খবর

কুয়েত সফরে আসছে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কুয়েত সফরে আসছে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল
বাংলাদেশ দূতাবাস, কুয়েত

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল কুয়েত সফরে আসছে। প্রতিনিধিদলটি কেসিসিআই–এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ প্রতিনিধিদলের কুয়েত সফরকালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

Press release from Bangladesh Embassy, ​​Kuwait

আগামী ১৭ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় সময় বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রবাসী ব্যবসায়ীদের নিজ নাম, সিভিল আইডি নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে [email protected] ইমেইলে নিবন্ধন করতে হবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে