বিডিজেন ডেস্ক

কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।
সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ৬ ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’
এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।
এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়।
যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।