logo
প্রবাসের খবর

নির্দিষ্ট খাতে বিদেশি কর্মী কোটার আবেদন আবার চালু করছে মালয়েশিয়া সরকার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ আগস্ট ২০২৫
Copied!
নির্দিষ্ট খাতে বিদেশি কর্মী কোটার আবেদন আবার চালু করছে মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় সরকার বিদেশি কর্মী কোটার আবেদন পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধু নির্দিষ্ট খাত এবং উপখাতের জন্য আবেদন নেওয়া হবে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। অনুমোদিত খাতগুলো হলো কৃষি, বৃক্ষরোপণ ও খনি। এর মধ্যে সংশ্লিষ্ট উপখাত রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটির বৈঠকের পর সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩টি খাত এবং ১০টি উপখাতের জন্য 'কেস বাই কেস' ভিত্তিতে আবেদনগুলো পুনরায় চালু করা হবে।

পৃথকভাবে পরিষেবা খাতের অধীনে বিদেশি কর্মীদের জন্য আবেদন করার অনুমতিপ্রাপ্ত উপ-খাতগুলো হলো, পাইকারি ও খুচরা, ওয়্যারহাউজ, সিকিউরিটি সার্ভিস, স্ক্র্যাপ মেটাল, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং, পাশাপাশি ক্লিনিং সার্ভিস।

নির্মাণের খাতের ক্ষেত্রে শুধু সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আর উৎপাদন খাতের অধীনে শুধুমাত্র মালয়েশিয়ান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে নতুন বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যবসাগুলোতে আবেদন করা যাবে।

সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল আরও বলেন, আগে নিয়োগকর্তারা আবেদন করতে পারতেন, এজেন্টরা আবেদন করতে পারতেন, যে কেউ আবেদন করতে পারতেন। এখন, আর না।

কে আবেদন করতে পারবে? ৩টি খাত ও ১০টি উপ-খাত

তিনি ব্যাখ্যা করে বলেন, খাত ও উপ-খাতের শিল্প মালিকদের প্রথমে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত কারিগরি কমিটির কাছে আবেদন জমা দিতে হবে, যার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিবরা থাকবেন।

উদাহরণ টেনে তিনি বলেন, বৃক্ষরোপণ অপারেটররা বৃক্ষরোপণ ও পণ্য মন্ত্রণালয়ে, কৃষি অপারেটররা কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ে আবেদন জমা দেবেন। এই কারিগরি কমিটি আবেদনপত্র যাচাই করবে এবং তারপর মানবসম্পদমন্ত্রীর যৌথ সভাপতিত্বে যৌথ কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিদেশি কর্মীর সংখ্যার সীমা নিয়ে সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেন, অর্থ মন্ত্রণালয় আমাদের দেশে বিদেশি কর্মীদের উপস্থিতির সীমা ১০ শতাংশ নির্ধারণ করেছে। বর্তমানে, এটি ১৫ শতাংশ। বৈঠকে একমত হয়েছে, এখন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকার বর্তমান ১৫ শতাংশ সীমা দ্বারা পরিচালিত হবে।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৩ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে