logo
প্রবাসের খবর

মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে বাংলাদেশি শিক্ষার্থীদের সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৩ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে বাংলাদেশি শিক্ষার্থীদের সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস ছিল গত ৩১ আগস্ট। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে 'কোস্টাল কেয়ার ক্যাম্পেইন' (সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি) অনুষ্ঠিত হয়েছে।

1000045772

মালয়েশিয়ায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটির নেতাদের উপস্থিতিতে পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

1000045778 (1)

ক্যাম্পেইন সম্পর্কে সংগঠনটির সভাপতি বশির ইবনে জাফর বলেন, ‘কোস্টাল কেয়ার ক্যাম্পেইন মালয়েশিয়া একটি সচেতনামূলক কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদ্‌যাপনের পাশাপাশি আমরা সবাইকে এই বার্তা দিতে চেষ্টা করেছি যে, আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখা সকলের কর্তব্য। এতে করে পরিবেশের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আর মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে সকল কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হতে সহায়ক হয়।’

1000045775

কোস্টাল কেয়ার ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট উসামা বিন আবদুল বারী, সেক্রেটারি রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, অর্থ সম্পাদক আরমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সৈকত, জয়েন্ট স্পোর্টস সেক্রেটারি আলিফুর রহমান টুটুল, মেম্বারশিপ কো-অর্ডিনেটর আবদুর রহিম, দপ্তর সম্পাদক ইয়া নাবিয়ুর রহমান প্রমুখ।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে