logo
প্রবাসের খবর

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের হামলার কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১২ লাখ দাঁড়িয়েছে।

বুধবার (৩ অক্টোবর) লেবাননের মন্ত্রিপরিষদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ বাস্তুচ্যুত মানুষ পরিবারসহ নিজ বাড়ি ছেড়ে অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। অনেকে নতুন জায়গায় বাড়ি ভাড়া নিয়েছে। অনেকে সরকারি-বেসরকারি আশ্রয়কেন্দ্রে উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, লেবানন থেকে হাজার হাজার মানুষ বিমানে অন্যত্র চলে গেছে, বিশেষ করে সিরিয়ায়।

২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে দেখা যায়, ২ লাখ ৩৪ হাজার ২৩ জন সিরীয় এবং ৭৬ হাজার ২৬৯ জন লেবাননি নাগরিক সিরিয়াতে প্রবেশ করেছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৮ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে