logo
প্রবাসের খবর

ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলার খবরে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলার খবরে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে?

জবাবে বাইডেন বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি।’

ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাইডেনের এই মন্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তাৎক্ষণিকভাবে পাঁচ শতাংশ বেড়ে যায়।

যা বললেন বাইডেন

বাইডেন অবশ্য বলেছেন সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে তিনি মনে করেন। তাঁর বক্তব্য, 'আমি মনে করি, আমরা তা এড়াতে পারব। তবে আমরা ইসরায়েলকে সাহায্য করব।'

বাইডেন বলেন, 'আজই কিছু হচ্ছে না।'

এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না।

জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিএনএনকে বলেছেন, 'পাল্টা হামলার অনেক বিকল্প আছে। আমরা শিগগির তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাতে পারব।'

১ অক্টোবর (মঙ্গলবার) ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, তারা পাল্টা জবাব দেবেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও পাল্টা হামলা করতে প্রস্তুত। তিনি জানিয়েছেন, 'যেকোনো ধরনের সন্ত্রাসী, জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে, তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে।'

সূত্র: ডয়চে ভেলে

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে