বিডিজেন ডেস্ক

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির কাছে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন মারা গেছেন। আরও অন্তত ৬১ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) নৌকা ডুবির ঘটনা ঘটে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তারা জানান, ইয়েমেন থেকে ৩১০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা দুটি রওনা হয়েছিল। লোহিত সাগরের জিবুতি উপকূলে সেগুলো ডুবে যায়।
জিবুতি কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, ‘এখন পর্যন্ত ৬১ জন নিখোঁজ রয়েছেন। বিরতিহীনভাবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজদের খুঁজে বের করতে এবং উদ্ধার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
নৌকা দুটি জিবুতির উত্তর-পশ্চিমের খোর অঙ্গার অঞ্চলের কাছের একটি সৈকত থেকে মাত্র ১৫০ মিটার দূরে ডুবে যায়।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত্যুঝুঁকি নিয়ে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে। এই পথকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের একটি বলা হয়।
সূত্র: বিবিসি

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।