বিডিজেন ডেস্ক

করোনার সময় বন্ধ হয়ে যাওয়া কুয়েত-চট্টগ্রামের ফ্লাইট আবারও চালুর দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা।
২৩ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টায় প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়েতের কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দিকীর মাধ্যমে এমডি বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে তারা জানান, ফ্লাইটটি চালু হলে চট্টগ্রাম বিভাগের পাশাপাশি আশপাশের জেলার প্রবাসীরাও উপকৃত হবেন।
এ সময় প্রতিনিধিদলের আবুল কাশেম, মো. শহীদুল আলম চৌধুরী, মো. মহিউদ্দিন, মো. আলী হোসেন, আবদুল কাদের, মামুনুর রশিদ ও মো. শাহাদাৎ হোসেন কান্ট্রি ম্যানেজারের সঙ্গে মতবিনিময় করেন।
কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দিকী বিমানের বন্ধ হয়ে যাওয়া ফ্লাইটটি চালুর আশ্বাস দিয়ে বলেন, ‘কুয়েত–চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করতে সব ধরনের চেষ্টা করা হবে।’

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।