logo
প্রবাসের খবর

সৌদি আরবে একটি কোম্পানি চালু করেছে তিন দিনের ছুটি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সৌদি আরবে একটি কোম্পানি চালু করেছে তিন দিনের ছুটি
রিয়াদ শহর। ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক দেশে পরীক্ষামুলক চলছে চার দিনের অফিস আর তিন দিন ছুটি। এতে সুফলও নাকি মিলছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের একটি প্রতিষ্ঠানে তিন দিন ছুটি চালু করছে।

গালফ নিউজে (৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান লুসিডিয়া কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। উৎপাদনশীলতা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তাদের কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন অফিস করবেন আর তিন দিন ছুটি কাটাবেন।

লুসিডিয়া এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম।

দেশটির প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে লুসিডিয়া তিন দিনের ছুটি বাস্তবায়ন করতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির এ ঘোষণা নিয়ে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। তিন দিনের ছুটি কর্মীদের ওপর কেমন প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় আছে অনেকেই।

তবে প্রথম প্রতিষ্ঠান হিসেবে লুসিডিয়া চার দিন অফিস ও তিন দিন ছুটির ঘোষণা দিলেও সৌদি আরবে ২০২৩ সাল থেকে সরকারিভাবেই এ পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা চলছে।

ওই বছর (১২ মার্চ) গালফ নিউজের এক খবরে বলা হয়েছিল, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিন অফিস ও তিন দিন ছুটির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এটি বাস্তবায়িত হলে সৌদি আরবে সপ্তাহে চার দিন অফিস আর বাকি তিন দিন ছুটি থাকবে।

বর্তমানে সৌদি আরবের বেশির ভাগ বড় প্রতিষ্ঠান ও সংস্থায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রমব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের শ্রমব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যেকোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে