logo
প্রবাসের খবর

বিদেশি প্রতিভাধর ব্যক্তিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, পাচ্ছেন কারা?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিদেশি প্রতিভাধর ব্যক্তিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, পাচ্ছেন কারা?
সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিদেশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে। ইতিমধ্যে সম্প্রতি বেশ কয়েকজন বিজ্ঞানি, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ব্যক্তিদের সৌদি আরবে আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে রিয়াদ। দেশটির এক রাজকীয় আদেশে বলা হয়েছে, বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, চিকিৎসক, উদ্যোক্তা ও বিভিন্ন খাতের মেধাবী ব্যক্তি ও দক্ষ ব্যক্তিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব।

সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) ৪ জুলাই (২০২৪) এ তথ্য জানিয়েছে। এছাড়া, এসপিএর বরাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ ও গালফ নিউজ।

সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এবং অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকের ধারণা।

রাজকীয় এ ঘোষণা ধর্মীয়, চিকিৎসা, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন এবং ব্যতিক্রমী বৈশ্বিক প্রতিভাধর ব্যক্তিদের আকৃষ্ট করার জন্য দেশটির উদ্যোগের সঙ্গে মিল রেখে দেওয়া হয়েছে।

ব্যতিক্রমী সৃজনশীল প্রতিভা ধরে রাখতে ও বিনিয়োগকে উৎসাহিত করতে সৌদি আরব রূপকল্প ২০৩০ গ্রহণ করেছে। এই রূপকল্প বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ লোকবল প্রয়োজন দেশটির।

সৌদি আরবের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান ব্যক্তিদের আকৃষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে, যাতে দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা ও উদ্ভাবনে জোর দেওয়া সম্ভব হয়। এ প্রচেষ্টা বাড়াতে সৌদি রাজপরিবার থেকে নতুন করে দক্ষ লোকজনকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালে রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের নির্বাচিত ব্যক্তিদের সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছিল। দেশটির আশরাক আল-আওসাত পত্রিকায় বলা হয়েছে, রাজকীয় ঘোষণার মাধ্যমে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাঁর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী হেভোলিউশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ খান।

স্বাস্থ্য খাতে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে সৌদি নাগরিকত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী জ্যাকি উয়ি-রুকেও সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে ন্যানোবায়োল্যাবের প্রধান। এ ছাড়া লেবাননের বিজ্ঞানী নাভিন কাসাব সৌদি নাগরিকত্ব পেয়েছেন। পরিবেশবিজ্ঞান ও প্রকৌশলে দক্ষতার কারণে ফ্রান্সের বিজ্ঞানী নুরুদ্দিন জাফরকেও নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১১ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে