logo
প্রবাসের খবর

সংযুক্ত আরব আমিরাত: সিনেমা মুক্তি কঠিন হচ্ছে, মানতে হবে ৯ নিয়ম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সংযুক্ত আরব আমিরাত: সিনেমা মুক্তি কঠিন হচ্ছে, মানতে হবে ৯ নিয়ম
সিনেমা মুক্তি কঠিন হচ্ছে আরব আমিরাতে । কোলাজ

সংযুক্ত আরব আমিরাতে ইচ্ছা করলেই যেকোনো সিনেমা দেখানো যাবে না। দেখাতে হলে মানতে হবে ওই দেশের সুনির্দিষ্ট কিছু নিয়ম। এই নিয়মের বেড়াজালে সবচেয়ে বিপদে পড়তে পারে ভারতীয় সিনেমা।

খালিজ টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কিছু সিনেমা মুক্তি পেতে দেরি হতে পারে। এমনকি নিষিদ্ধও হতে পারে। সেজন্য কোনো সিনেমা জনসমক্ষে দেখানোর আগে অবশ্যই সেটি সে দেশের গণমাধ্যমের জন্য সরকারের বেধে দেওয়া মানদণ্ড মেনেছে কিনা, তা আগে দেখা হবে।

এটি নিশ্চিত করতে সম্প্রতি একটি নতুন ফেডারেল বা কেন্দ্রীয় আইন জারি করা হয়েছে। এই আইনে বলা হয়েছে দেশের ন্যাশনাল মিডিয়া অফিস জাতীয় পর্যায়ে দেশের গণমাধ্যম খাতের উন্নয়নের জন্য সব দায়-দায়িত্ব পালন করবে। এটির মূল কাজ হবে, সংযুক্ত আরব আমিরাতকে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক মিডিয়া হাব হিসেবে গড়ে তোলা এবং এর মর্যাদা বাড়ানো। দেশটির কর্তৃপক্ষ মনে করে, সিনেমা ও অন্যান্য গণমাধ্যমের জন্য তাই অবশ্যই একটি নির্দিষ্ট নির্দেশিকা ও নিয়ম থাকা দরকার, যা মেনে তারা সবকিছু করবে।

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সংযুক্ত আরব আমিরাতে সিনেমা দেখাতে হলে কোন কোন বিষয়গুলো মানতে হবে। বা কোন বিষয় না মানলে তারা নিষেধাজ্ঞার কবলে পড়বে। আমিরাত সরকারের সাম্প্রতিক সময়ে জারি করা নয় নির্দেশিকা ও নিয়মের মধ্যে আছে:

এক. ইসলাম ও অন্যান্য ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা।

দুই. সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব, প্রতীক এবং প্রতিষ্ঠানকে সম্মান করা।

তিন. আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের নীতি ও সিদ্ধান্তকে সম্মান করা।

চার. সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক সম্পর্কের ক্ষতি করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকা।

পাঁচ. সংযুক্ত আরব আমিরাত জাতিগত সংস্কৃতি ও সভ্যতা, জাতীয় পরিচয় এবং মূল্যবোধকে সম্মান করা।

ছয়. এমন তথ্য প্রদর্শন করা থেকে বিরত থাকা, যা জাতীয় ঐক্য বা সামাজিক সংহতিকে বিক্ষুব্ধ করে বা আপোস করা বোঝাতে পারে; এমনকি সহিংসতা বা ঘৃণার উদ্রেক করতে পারে অথবা সমাজে এবং সংযুক্ত আরব আমিরাতের আইনি ও অর্থনৈতিক ব্যবস্থায় বিরোধের মনোভাব প্রচার করতে পারে।

সাত. ন্যায়বিচার ও নিরাপত্তা যাতে ক্ষতির শিকার বা অপব্যবহার না হয় তা নিশ্চিত করা।

আট. ব্যক্তিগত গোপনীয়তার নিয়ম এবং লোকজনের ব্যক্তিগত জীবনকে সম্মান করা।

নয়. গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ বা অপরাধ সংঘটনের প্ররোচনা দিতে পারে এমন কোনো বিষয় সম্প্রচার করা থেকে বিরত থাকা।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১১ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে