logo
প্রবাসের খবর

ফুটবল বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ফুটবল বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি
ফুটবল বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দেশের সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের (এলজিবিটিকিউ) সমর্থকদের স্বাগত জানাবে সৌদি আরব। এমনটি জানিয়েছেন দেশটির ফুটবল বিশ্বকাপ বিড ইউনিটের প্রধান হাম্মাদ আলবালাভি।

আয়ারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম আইরিশ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপেরর আয়োজক হতে এখন পর্যন্ত আর কেউ আবেদন করেনি সৌদি ছাড়া। চলতি বছরের শেষে বিশ্বকাপের সেই আসরের আয়োজক নিয়ে হবে ভোট। ধারণা করা হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরবের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি।

আগস্টে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ২০৩৪ সালের পুরুষ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার বিডে ফিফার নিজস্ব মানবাধিকারের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছে সৌদি আরব। সংস্থাটি দেশটির মানবাধিকার সুরক্ষা উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টি বলছে, সৌদিতে এলজিবিটিকিউ পক্ষে কাজ করা কোনো সরকারি সংস্থা নেই। দেশটির আইনে সমকামীদের মৃত্যুদণ্ডের কথাও বলা আছে।

এ নিয়ে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আলবালাভি বলেন, আপনাদের শ্রদ্ধা করা হবে। আপনাদের স্বাগত জানানো হবে। মানুষজনকে সৌদি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। আর এটি জানার সর্বোত্তম মাধ্যম হলো ভ্রমণ। আপনারা অতিথিপরায়ণ সৌদিদের খুঁজে পাবেন। আমরা আমাদের অতিথিদের সাদরে গ্রহণ করতে চাই।

এদিকে গত বছর সৌদি সরকার পরিচালিত পর্যটন ওয়েবসাইটে এলজিবিটি দর্শনার্থীদের জন্য বলা হয়, আমরা চাই আপনারা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান করুন এবং আইন অনুসরণ করুন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে