বিডিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এর আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোর্ত্তীণ, অনিয়মিত ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন।
এদিকে সাধারণ ক্ষমা ঘোষণার ২২ দিন পার হলেও অবৈধ বাংলাদেশি বিশেষত শারজাহ ও আজমানে অনেকে এখনো ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেননি।
জানা গেছে, সেপ্টেম্বর মাসে যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদের ভিসার মেয়াদ আমিরাতের কোনো প্রদেশ থেকে আর নবায়ন করা হচ্ছে না। এতে অনেক প্রবাসী সমস্যায় পড়েছেন। কীভাবে এই সমস্যার সমাধান হবে, সে ব্যাপারে অনেকে অবগত নন। সমস্যার সমাধান কীভাবে হবে, তারা ভেবে পাচ্ছেন না।
এ ব্যাপারে কয়েকজন যোগাযোগ করেছিলেন বাংলাদেশ মিশনে। তারা মিশন থেকে কোনো সহযোগিতা পাননি। এ ছাড়া, মিশনে অন্য সেবা নিতে এসেও নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেক প্রবাসী।
জানা গেছে, আমিরাতে বাংলাদেশের দুই মিশনে ১০ বছর মেয়াদি নতুন ই-পাসপোর্টের জন্য ৫১০ দিরহাম নেওয়া হয়। কিন্তু পাসপোর্ট দ্রুত আবেদনকারীর কাছে পার্সেলের মাধ্যমে পাঠানোর জন্য তাদের থেকে বাড়তি ২০০ দিরহাম নেওয়া হচ্ছে।
কিছু প্রবাসী অভিযোগ করেছেন, ই–পাসপোর্টের জন্য বাংলাদেশের চেয়ে তাদের প্রায় তিনগুণ টাকা খরচ করতে হচ্ছে।
এদিকে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আবুধাবির মিশনে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ই–পাসপোর্টের ২ হাজার ৯৬৬টি আবেদন জমা পড়েছে। এমআরপি নবায়নের আবেদন জমা পড়েছে ১ হাজার ৮৯৫টি।
অন্যদিকে দুবাইয়ের বাংলাদেশ মিশন জানিয়েছে, দুবাইয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৮২টি ই-পাসপোর্টের এবং এমআরপি নবায়নের ১ হাজার ২৭৪টি আবেদন করা হয়েছে।
দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন জানিয়েছেন, তারা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে বেশির ভাগ পাসপোর্ট দুবাইয়ে পৌঁছাবে। পাওয়ামাত্র তারা সেবাগ্রহীতাদের কাছে পাসপোর্ট পৌঁছে দেবেন।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।