logo
প্রবাসের খবর

আরব আমিরাতে মৃত্যুর প্রহর গুনছে এক ভারতীয় নারী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আরব আমিরাতে মৃত্যুর প্রহর গুনছে এক ভারতীয় নারী
আরব আমিরাতে মৃত্যুর প্রহর গুনছে এক ভারতীয় নারী

ভারতের উত্তর প্রদেশের এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত। তাঁর শেষ আবেদনও খারিজ হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বরের পরে যেকোনো সময় তাঁকে ফাঁসি দেওয়া হতে পারে। শাহজাদি সাব্বির খান (৩০) নামে ওই নারীর বিরুদ্ধে এক নাবালক ছেলেকে হত্যার অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে আবুধাবির আল ওয়াথবা কারাগারে বন্দী।

এখন মেয়েকে বাঁচাতে ওই নারীর বাবা ৬৬ বছর বয়সী সাব্বির খান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সাব্বিরের দাবি, তাঁর মেয়েকে মিথ্যাভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি বলে, শাহজাদি আবুধাবিতে এক দম্পতির বাড়িতে কাজ করত। তাঁদের নাবালক ছেলেকে হত্যার জন্য তাঁকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

সাব্বির খান ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন, “আমার মেয়ে ২০২২ সাল থেকে আবুধাবির আল ওয়াথবা কারাগারে বন্দী। গত সপ্তাহে সে আমাকে ফোনে জানায় যে, তার আপিল প্রত্যাখ্যান করা হয়েছে এবং ২০ সেপ্টেম্বরের পর যে কোনো সময় তাঁকে ফাঁসি দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে, আইনি প্রতিনিধিত্বের অনুপস্থিতির কারণে তাঁর মামলাটি সঠিকভাবে আদালতে উপস্থাপন করা হয়নি। কিন্তু সম্প্রতি স্থানীয় কিছু লোক পদক্ষেপ নিয়েছে। তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। একজন আইনজীবীকে এখন তার মামলা লড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক দেরি হতে পারে।”

সাব্বির আরও বলেন, “মৃত্যুদণ্ডের বিষয়ে জানার পর থেকে আমি স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। এখন যেহেতু তাঁর আপিল খারিজ হয়ে গেছে, আমি চিন্তিত। দুই দিন আগে, আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম, আমার মেয়েকে বাঁচাতে। তাঁদের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলাম।”

সাব্বির খান ও নাজরা বেগমের তিন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট শাহজাদী সাব্বির খান অবিবাহিত। শাহজাদী ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। তিনি দুবাইয়ে রোটি ব্যাঙ্ক নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন বলে সাব্বির দাবি করেন।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে