logo
মতামত

কবিতা: জুলাই-আগস্টের বৃষ্টি ঝরে না, রক্ত ঝরে

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১০ আগস্ট ২০২৫
Copied!
কবিতা: জুলাই-আগস্টের বৃষ্টি ঝরে না, রক্ত ঝরে

জুলাই এসে দাঁড়ায় দরজায়,

ভিজে পাথরের মতো মাথা নিচু করে।

আগস্ট পেছন থেকে কাঁধে হাত রাখে—

তাদের মুখে শব্দ নেই,

শুধু কান্না আর কান্নার অনুবাদ।

রাস্তায় এখনো শুকায়নি মুগ্ধের জুতোজোড়া,

ইয়ামিনের হাতঘড়ির কাঁটা থেমে আছে শেষ বারোটা বেজে পাঁচে।

ফারহানকে খুঁজে পাওয়া যায় হর্নের শব্দে,

আর ফাইয়াজ লুকিয়ে থাকে স্কুলব্যাগের ভিতর

একটি অসমাপ্ত রচনার পাশে।

আবু সাঈদের ছবি এখন দেয়ালে নয়,

আমাদের চেতনার ছায়ায় টাঙানো।

নাঈমা চিরকাল আটকে গেছে

জীবনের প্রথম স্বপ্নের বাঁকে—

সে শুধু প্রশ্ন করেছিল,

‘আমরা কি মানুষ ছিলাম না?’

নাফিজ…

তার নাম উচ্চারণে এখন

সমস্ত রাস্তাঘাট নতজানু হয়।

তার চিৎকার ছিল

শুধু বেঁচে থাকার অধিকার।

আমরা প্রতিদিন হাঁটি এক ভয়ংকর মানচিত্রে—

যেখানে চিৎকারগুলো জমে যায় ব্যানারে,

স্মৃতিগুলো পুড়ে ছাই হয়,

আর শহর কেবল নীরব থাকে

একেকটি শিশুর নিথর শরীরের পাশে দাঁড়িয়ে।

এই কি তবে বিপ্লব?

রক্তে লেখা ইতিহাসের খাতা ছিঁড়ে

বাতাসে ওড়ে শুধু তাদের নামহীন পরিচয়পত্র।

জুলাই-আগস্টের বিপ্লব জেগে থাকে আমাদের চোখে—

এটি আর কোনো রাজনৈতিক ব্যাখ্যা নয়,

এ এক দীর্ঘশ্বাসের ঘ্রাণ,

একটি শ্রাবণ দুপুরে হারিয়ে যাওয়া সন্তানের মুখ।

শহিদেরা মরে না,

তারা বসে থাকে আমাদের ভেতরে,

একটি নতুন সকাল চেয়ে।

আরও দেখুন

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

১৩ দিন আগে

কিংবদন্তির জন্ম

কিংবদন্তির জন্ম

পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

১৩ দিন আগে

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

১৫ দিন আগে

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।

১৫ দিন আগে