logo
খবর

পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি

বাসস, ঢাকা২৮ জুলাই ২০২৫
Copied!
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিককে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) স্বরাষ্ট্র মন্ত্রণায়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া, অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে ঢাকার পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে, অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদায়, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদায়, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শহিদ উল্লাহকে পুলিশ সুপার নৌ পুলিশ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল হককে পুলিশ সুপার রেলওয়ে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে উপ–পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ সুপার হাইওয়ে, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার চট্টগ্রাম, উপ-পুলিশ কমিশনার মো. আবু তারেককে পুলিশ সুপার সিআইডি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জহুরুল হককে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এ কে এম মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ফাল্গুনী নন্দীকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন-এ বদলি করা হয়েছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে