logo
খবর

প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিতে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের স্মারকলিপি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ ডিসেম্বর ২০২৪
Copied!
প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিতে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের স্মারকলিপি
মানবাধিকার কমিশনের সচিব সেবাস্টিন রেমার হাতে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মাদ বাইজিদ আল-হাসান। ছবি: ইউএনবি

প্রবাসীদের মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক (বিপিএন)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানবাধিকার কমিশনের সচিব সেবাস্টিন রেমার হাতে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মাদ বাইজিদ আল-হাসান। পরে একই দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি আরও একটি অনুলিপি দিয়েছে সংগঠনটি।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

স্মারকলিপিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্ববহ একটি দিন। দিবসটি উপলক্ষে বিপিএন প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরতে চায়।

দাবিগুলো হলো- কর্মীর বিদেশ গমনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুত কাজ নিশ্চিত করা, নিম্নমানের আবাসন ও মালিক কর্তৃক অমানবিক আচরণের প্রতিকার, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কনস্যুলেট অফিসগুলোর ভূমিকা আরও শক্তিশালী করা।

স্মারকলিপিতে শ্রমিকদের দ্রুত সহায়তা দিতে বিদেশে বাংলাদেশি কনস্যুলেটগুলোতে কর্মী সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রবাসীদের সেবা প্রদানের ব্যবস্থাসহ তাদের মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে