প্রতিবেদক, বিডিজেন

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। 'প্রগতিশীল সমাজ' ব্যানারে মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে যায়। সেখানে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহিলা ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠী, নিপীড়নবিরোধী শাহবাগ, বিসিএল ছাত্রলীগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘরসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার দাবি করেন এবং সরকারের সমালোচনা করেন। মঙ্গলবার দুপুরে ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের হামলারও নিন্দা জানান তারা। এ ছাড়া, সমাবেশ থেকে আগামী ১৫ মার্চ আরেকটি গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এ কর্মসূচি ঘোষণা করে বলেন, 'দেশব্যাপী ধর্ষণ ঠেকাতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবিতে আগামী ১৫ মার্চ সকাল ১১টায় শাহবাগে গণসমাবেশ হবে।'
সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি লাকি আক্তার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'গণআন্দোলন গড়ে তুলুন। প্রয়োজনে জুলাই মাসের মতো গণআন্দোলন শুরু করুন। যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে হাসিনার মতো এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন।'
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, ‘এ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল মব তৈরি করেছে। এখন পর্যন্ত কোনো বিচার করতে পারেননি। আমরা নিপীড়কদের গ্রেপ্তারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করছি।’

উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘সারা দেশে মানুষের জান-মালের নিরাপত্তা নেই। আজকে এ মশাল মিছিলে মশালের মধ্য দিয়ে আমরা যে আগুন জ্বালিয়েছি, নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত তা প্রজ্বলিত থাকবে।’
মঙ্গলবার দুপুরে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের সংঘর্ষে আহত শিক্ষার্থী সানাম খান বলেন, ‘বেআইনিভাবে আইনের রক্ষ করা আমাদের ওপর হামলা করেছে। পুরুষ পুলিশ নারীদের গায়ে হাত তুলেছে। আমাকে চুলের মুঠি ধরে রাস্তায় পায়ের নিচে ফেলে দিয়েছে।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহিলা ফোরামের নেত্রী রোকসানা আক্তার আশা বলেন, ‘যখনই কোনো অস্থিরতা সৃষ্টি হয় তার ভুক্তভোগী হয় নারীরা। দেশে নারীদের নিরাপদে বসবাস করার অধিকার নেই। ইন্টেরিম ‘তৌহিদি জনতার’ কাছে মাথা নিচু করে রেখেছে।’
তিনি বলেন, ‘যারা মানুষের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে তাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। হয়তো দায়িত্ব পালন করুন না হয় পদত্যাগ করুন।’

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”