বিডিজেন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা ঘিরে মুক্তি প্রতীক্ষিত কয়েকটি সিনেমার গান প্রকাশিত হয়েছে। আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।
খবর দ্য ডেইলি স্টারের।
এবার সিনেমাগুলোতে নানা বৈচিত্র্যময় গান স্থান পেয়েছে। গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়ণেও পরিবর্তন এসেছে। সিনেমার নায়ক-নায়িকার সঙ্গে গানগুলোতে কণ্ঠশিল্পীদেরও পর্দায় দেখা যাচ্ছে। এবার ঈদেও তেমন কিছু গান প্রকাশিত হয়েছে। সেই গানগুলোর মধ্যে বেশ কয়েকটি গান পছন্দ করেছেন দর্শকেরা। সেইসব গান নিয়ে এই আয়োজন।
ঈদের 'তাণ্ডব' সিনেমার 'লিচুর বাগানে' গানটিতে ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের মিশ্রণ রয়েছে। গানটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন ভাগাভাগি করেছেন সাবিলা নূর। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার। আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন।
'তাণ্ডব' সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি.। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান।
সঞ্জয় সমদ্দার পরিচালিত ঈদের 'ইনসাফ' সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে 'তোমার খেয়ালে' গানটিতে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের পর্দা রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক। তন্ময় পারভেজের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন নিধি।
চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ঈদের 'টগর' সিনেমার 'ও সুন্দরী' গানটিতে নায়ক-নায়িকার সঙ্গে পর্দা উপস্থিতি দেখা গেছে কণ্ঠশিল্পী ইমরান-আতিয়া আনিসার। আলোক হাসান পরিচালিত 'টগর' সিনেমার গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানের সুর-সংগীত করেছেন ইমরান।
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত 'নীলচক্র' সিনেমার 'যেতে যেতে' গানটি গেয়েছেন মাশা ইসলাম। মিঠু খান পরিচালিত ওয়াহিদ বাবুর কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমন সাহা। 'যেতে যেতে' গানে শুভ ও মন্দিরা জুটির রসায়ন মন্দ লাগেনি।
সূত্র: দ্য ডেইলি স্টার

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”